আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দেশটির বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের কিছু কিছু কারাগারে মুসলিম কয়েদীদের খাদ্যে পরীক্ষা চালিয়ে তাতে শুকরের মাংসের ডিএনএ’র সন্ধান পাওয়া গেছে।
তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন : যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় ও ফুড স্ট্যান্ডার্ড এজেন্সিকে (এফএসএ) এ বিষয়ে তদন্ত করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুকরের মাংস সরবরাহ করার কারণে মাংস সরবরাহকারী ঐ কোম্পানী’র সাথে চুক্তি বাতিল করা হয়েছে।
তিনি বলেন : ইতিপূর্বে আমরা কিছু কিছু হালাল খাদ্যে শুকরের মাংসের চিহ্ন পাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলাম।
গত সপ্তাহেও বৃটেন ও আয়ারল্যান্ডের কিছু কিছু চেইন স্টোরে সরবরাহকৃত গরুর মাংসের হ্যামবার্গারে ঘোড়ার মাংস পাওয়ার বিষয় বিভিন্ন রিপোর্ট পাওয়া গেছে। বিষয়টি ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে।
টাস্কো, আইসল্যান্ড, কোঅপারেটিভ, এলডি ইত্যাদি প্রসিদ্ধ বিপনী কেন্দ্র ইতিমধ্যে ঘোড়ার মাংস মিশ্রিত মাংস সরবরাহের অভিযোগে অভিযুক্ত ২টি কোম্পানী’র সাথে চুক্তি বাতিল করেছে এবং একটি বিশেষ তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করছে।
চেইন রেস্টুরেন্ট ‘বার্গার কিং’ অন্যদের তুলনায় একটু দেরীতে হলেও গত শুকবার তাদের হ্যামবার্গারসমূহে ঘোড়ার মাংসের চিহ্ন পাওয়ার কথা স্বীকার করেছে। রেস্টুরেন্টটি ক্রেতাদের নিকট ক্ষমা চেয়ে ঘোষণা করেছে যে, তারা আইরিশ কোম্পানী ‘সিলভার ক্রেস্ট’ হতে আর খাদ্য সামগ্রী ক্রয় করবে না।#